প্রকাশিত: ১২ জুলাই, ২০২২ ১৯:৫৪ (বুধবার)
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে বাসদের ঈদের খাবারের আয়োজন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক মানুষকে নিয়ে ঈদের খাবারের আয়োজন করা হয়।

 

ঈদের পরদিন সোমবার (১১ জুলাই) ইলেকট্রিক সাপ্লাই রোডস্হ নুরে আলা কমিউনিটি সেন্টারে বন্যার্তদের খাবারের আয়োজন করা হয়। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন  ইউনিয়নের মানুষ এতে অংশ নেয়।

 

এসময় বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, এবারের প্রলয়ংকারী বন্যায় সিলেট অঞ্চলের মানুষের আনন্দ ম্লান হয়ে গিয়েছে। কারণ ঈদের দিনই বিভিন্ন আশ্রয় শিবিরে ২০ হাজার ১২৫ জন মানুষ অবস্থান করছেন। বন্যায় সবকিছু হারিয়ে মানুষ নিংস্ব।

 

জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, এক বিবর্ণ ঈদ পালন করলো সিলেট অঞ্চলের মানুষ। বন্যার্ত মানুষ কেউ আছেন আশ্রয় শিবিরে, কেউ আছেন অন্যের বাড়িতে আশ্রিত হয়ে, আবার কেউ নিজের বসত ভিটা মাথা গোঁজার চেষ্টা করছেন। তাই বন্যার্তদের মাঝে আনন্দ দিতে আমাদের দলের এ প্রয়াস।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক কে, এ কিবরিয়া চৌধুরী, জেলা বাসদ সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ওয়ার্কার্স পার্টি নেতা দীনবন্ধু পাল, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) নেতা ডা. হরিদন দাশ, বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দী, শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ, বেলাল হোসেন, রত্না বসাক, মিন্টু যাদব, শুক্কুর আলী প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯