প্রকাশিত: ১৩ জুলাই, ২০২২ ১৭:০৩ (মঙ্গলবার)
তাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার এলাকায় সিলেটগামী একটি বাসের ধাক্কায় রফিক মিয়া মাস্টার (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি উপজেলার কাদিপুর গ্রামের মৃত হাসিব উল্লার পুত্র। 


মঙ্গলবার (১২ জুলাই) বেলা ২ টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, নিহত রফিক মিয়া তাজপুর বাজারে সড়ক পারাপারের সময় সিলেটগামী বি এম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে লুটে পড়েন। এসময় রাস্তা দিয়ে যাতায়াতকারীরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। তবে এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব বলেন, এ ঘটনায় মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

 

সিলেটভিউ২৪ডটকম / জেপি