ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
গায়ানার প্রভিডেন্স পার্কে আজ প্রকৃতির বাধা নেই। এরই মধ্যে আকাশে উঁকি দিয়েছে সুর্য। তাই প্রথম ম্যাচের মতো আজ ওভার কাটার তেমন কোনো সম্ভাবনা নেই।
রোববার সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
ওয়ানডে ফরম্যাটে শেষ চার সিরিজের সবকয়টি জিতেছে বাংলাদেশ। এবার ২০১৫ সালের পর দ্বিতীয়বারের মতো টানা পাঁচ সিরিজ জয়ের হাতছানি তামিমদের সামনে। ২০১৪-১৫ সালে টানা ছয় সিরিজ জিতেছিল বাংলাদেশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.