হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল আরজু মিয়া (৪২) নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আলুয়া নোয়াগাও গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত আরজু মিয়া ওই গ্রামের বাসিন্দা।
বাহুবল মডেল থানার (ওসি) মো. রাকিবুল ইসলাম খান জানান, গতকাল রাতে বাহুবল উপজেলাসহ জেলার উপর দিয়ে ঝড়ের সাথে বৃষ্টিপাত হয়। আর এতে করে ওই এলাকায় বিদ্যুতের তার ছিড়ে মাটিতে পরে তাকে। উল্লেখিত সময়ে আরজু মিয়া নামে এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে তারে জড়িয়ে স্পৃষ্ট হয়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম/জাচৌ/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.