মৌলভীবাজারে পুলিশ পরিদর্শক ও উপ-পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেছেন দুই পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পদোন্নতি প্রাপ্ত এই দুই পুলিশ সদস্যকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম মুজাহিদুল ইসলাম (পিপিএম)।
পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার রিজার্ভ অফিসের ডি স্টোরে কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আবুল বাশার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি ও এএসআই (সশস্ত্র) মো. আনোয়ার হোসেন সহকারী উপ পুলিশ পরিদর্শক থেকে উপ-পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।
র্যাঙ্ক ব্যাজ পরিধান শেষে পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তা মো. আবুল বাশার পরিদর্শক (সশস্ত্র) ও মো. আনোয়ার হোসেন উপ-পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তারা ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-২২
আইটি ল্যাব সলিউশন্স লি.