প্রকাশিত: ১৫ জুলাই, ২০২২ ১৬:২৬ (বুধবার)
আজিজুল দুলালের আত্মার মাগফিরাত ও কয়েছ গাজীর রোগ মুক্তি কামনায় মিলাদ শনিবার

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আজিজুল হোসাইন দুলাল (১৫ জুলাই) মৃত্যুবরণ করেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় এবং হৃদরোগে আক্রান্ত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জি.এম জেড কয়েছ গাজীর আশু রোগ মুক্তি কামনায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

শনিবার (১৬ জুন) বাদ আসর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬