বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর সিলেটের মানুষকে জালালাবাদ এসোসিয়েশন নাপলি ইতালি শাখার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার জগন্নাথপুরের সৈয়দপুর বাজারের এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মাওলানা সৈয়দ নাহিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শাহার পাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাছান।
উপস্থিত ছিলেন সৈয়দপুর জামেয়ার সিনিয়র মুহাদ্দিছ মুফতি সৈয়দ শামীম আহমদ, হাকিম সৈয়দ তাজুল ইসলাম, সৈয়দ আব্দুল বাছিতসহ অনেকেই।
সভা পরিচালনা করেন হাফিজ মাওলানা জামিল আহমদ।
নওগাও, বুদরাইল, বামন গাও এবং সৈয়দপুরের বন্যার্তদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তোলে দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
সভায় এক ভিডিও বার্তায় জালালাবাদ এসোসিয়েশন নাপলি শাখার সেক্রেটারি সৈয়দ আব্দুল খালিক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর সিলেটের মানুষের কষ্টে আমরা প্রবাসীরা ব্যতিত। আপনারা ভয় করবেন না আপনাদের প্রায় বিশ লক্ষ প্রবাসীরা রয়েছে। আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো। যে সব সংগঠন এবং ব্যক্তি ও প্রতিষ্টান বৃহত্তর সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি জালালাবাদ এসোসিয়েশন নাপলি শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
সভায় উপস্থিত সবার প্রতি প্রবাসীদের জন্যে দোয়া কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.