প্রকাশিত: ১৫ জুলাই, ২০২২ ২০:৫৪ (শনিবার)
বিয়ানীবাজারের ৩ জন জেল হাজতে

সিলেটের বিয়ানীবাজারে সংঘর্ষের ঘটনায় ৩ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ জুলাই) সিলেটের জেলা জজ প্রথম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

জেলহাজতে প্রেরণকৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাহাড়িয়া বহর গ্রামের মৃত মনির আলীর পুত্র আবুল কালাম ওয়েছ, বিলাল উদ্দিনের পুত্র আহমদ এবং কালাইউরা গ্রামের ফারুক উদ্দিনের পুত্র নাহিদ।

 

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ কমলা বাড়ী এলাকার মরহুম খোরশেদ আলীর পুত্র আজাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানের সামনে আবুল কালাম ওয়েছের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় বাড়ী থেকে নারী-পুরুষেরা আজাদ হোসেনকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের উপরও হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন জখমপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। 

 

এ ঘটনার পর আবুল কালাম বাদী হয়ে গত ২ মে ১৩ জনের নাম উল্লেখ করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী ও বিয়ানীবাজার থানার সাবেক ওসি মোনায়েম হত্যা মামলার অভিযুক্ত আলোচিত আবুল কালাম ওয়েছসহ ৩ জন আদালতে জামিন প্রার্থনা করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি