প্রকাশিত: ১৭ জুলাই, ২০২২ ১৯:৪৪ (বুধবার)
সিলেটে বজ্রপাতে নিহত আ.লীগ নেতার দাফন সম্পন্ন

সিলেটে বজ্রপাতে আওয়ামী লীগ নেতাসহ নিহত দুজনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ জুলাই) বিকালে তাদের দাফন সম্পন্ন হয়। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগাঁও) এলাকার ফাটাবিলে বজ্রপাতে এ দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- পুরান কালারুকা (লামাগাঁও)-এর মৃত ছইদুল্লাহের ছেলে ও জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন (৫৫) এবং একই গ্রামের মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওশদা মিয়া (৪৫)।

ময়না তদন্ত ছাড়াই নিহত দুজনের দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে। 

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানান, নৌকা নিয়ে মাছ ধরতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন চারজন। রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতে দুজন মারা যান। আহত হন আরও দুজন।

সিলেটভিউ২৪ডটকম / ডালিম