প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২ ২০:১৬ (বুধবার)
শাল্লায় বন্যার্তদের মধ্যে মুনির ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ জেলার শাল্লায় মুনির ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার আরিফনগরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

উপজেলার ১নং আটগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রবাদ রঞ্জন দাসের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাও শাখার ইনচার্জ মাওলানা জুনাইদ আল-হাবিব। 

 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্ধ হাফেজ নূরে আলম সিদ্দিকী, সমাজসেবী ইকবাল হোসেন, মাওলানা আবুল হাশেম, আনোয়ার হোসাইন, মোবারক হোসাইন ও মোহাম্মদ আলী।

 

এসময় বন্যার্ত ৬০ টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর ফুডপ্যাক বিতরণ করা হয়। 

 

প্রতিটি ফুডপ্যাকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ বক্স ওরস্যালাইন, ২ পাতা প্যারাসিটামল ও  ১ টি সিরাপ প্রদান করা হয়। 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি