প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২ ২০:২৮ (শনিবার)
তাহিরপুরে কৃষকদল নেতার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় 

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হকের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ জুলাই) দুপুরে তাঁর নিজস্ব বাসভবনে এ ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা সম্পন্ন হয়।

 
জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বাদাঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাখাব উদ্দিন এর সভাপতিত্বে এবং তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম ও তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এম জিয়াউর রহমান আখঞ্জী’র যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক।
 

এতে বিশেষ অতিথির বক্তব্য জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাস্কর রায়, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম আখঞ্জী, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হারুনুর রশীদ, উকিল আলী, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরে আলম ফরায়জী, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম,  মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সুনামগঞ্জ জেলা যুবদল সহ অর্থ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব মল্লিক, জামালগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  এমদাদুল হক হীরন, নুরুল আমীন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ, সিনিয়র সহ সভাপতি ফজলুল হক, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ডা. শামসুদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির রুহুল আমীন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক, জামালগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তালুকদার,আসাদ নুর সাদী, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া, সদস্য সচিব হাবিবুর রহমান উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম শিকদার, হাবিবুর রহমান সংগ্রাম, মধ্যনগর বিএনপি নেতা আব্দুল জলিল, মোশাররফ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আল-আমীন গণী, বিএনপি নেতা আব্দুল মোতালিব, ছাত্রদল নেতা মেহেদী হাসান বাবর এম হাবিবুল্লাহ, নাজমুল ইসলাম তপু ও কাঞ্চন আহমেদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/জেপি