সিলেট সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনা ও ইন্টার্নী ভাতা আদায় এবং বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে ইন্টার্নী চিকিৎসক পরিষদ ২০২২-২৩ গঠনের লক্ষ্যে ইন্টার্নী চিকিৎসকদের নিয়ে এক সভায় মঙ্গলবার (১৯ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
ইন্টার্নী চিকিৎসক ডা. মোহাম্মদ রুবেল আহমদ এর সভাপতিত্বে ও ডা. আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আরিফা আক্তার, প্রিয়া আক্তার, তানজিয়া আক্তার, মো. জালাল উদ্দীন, মো. উসমান রাজা, পান্না আক্তার, আব্দুল মুনিম রাহাত, শেখ আমিনা আক্তার চৌধুরী মাম্মী প্রমুখ।
সভায় আলাপ-আলোচনার পর সর্বসম্মতি ক্রমে ডা. মোহাম্মদ রুবেল আহমদকে সভাপতি ও ডা. তাহসিন আহমদ বাবরকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট সিলেট সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্নী চিকিৎসক পরিষদ এর কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সহ সভাপতি ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুনিম রাহাত, সাংগঠনিক সম্পাদক ডা. শাহরিয়ার আহমদ ইমন, অর্থ সম্পাদক ডা. প্রিয়া আক্তার, ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক ডা. মো. জালাল উদ্দিন, প্রচার ও ম্যাগানিজ সম্পাদক ডা. তানজিয়া আক্তার, কার্যকরী সদস্য- ডা. মো. উসমান রাজা, ডা. শেখ আমিনা আক্তার চৌধুরী মাম্মী, ডা. আরিফা আক্তার, ডা. পান্না আক্তার, ডা. দিনা আক্তার, ডা. হুমায়রা আঞ্জুমী।
নবগঠিত ইন্টার্নী চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কলেজের সার্জারী বিভাগের প্রভাষক ডাঃ আক্তার হোসেন, বাংলাদেশ ইউনানী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডাঃ মিফতাহুল হোসেন সুইট, সহ-সভাপতি হাকীম আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ডা. জাফর হোসেন খাঁন। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, কলেজ হাসপাতালে চালুকৃত জরুরী বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইন্টার্নী চিকিৎসক পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের বলিষ্ঠ নেতৃত্বে কলেজের সুনাম ছড়িয়ে পড়বে।
সিলেটভিউ২৪ডটতম/সবি/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.