প্রকাশিত: ২০ জুলাই, ২০২২ ১৯:৫৪ (বুধবার)
অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া চালুকরণ অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি উপাচার্যের অংশগ্রহণ 

বাংলাদেশ অ‍্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) উদ্যোগে আয়োজিত অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া চালুকরণ অনুষ্ঠানে বাংলাদেশের অন্যান্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা অংশগ্রহণ করেন।

 

বুধবার (২০ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. দিল আফরোজা বেগম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ‍্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মেসবাহউদ্দিন আহমেদ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩