প্রকাশিত: ২১ জুলাই, ২০২২ ১১:২৭ (বুধবার)
কোম্পানীগঞ্জে বন্যাদুর্গতদের বিজিবি’র ত্রাণ বিতরণ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ইউনিয়নের বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বিজিবি। ইউনিয়নের কালাইরাগ নামক স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়।


সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ কালাইরাগ বিওপি কর্তৃক এই ত্রাণ ২৫টি পরিবারের মধ্যে বিতরণ করা হয় ।


বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যার্তদের মধ্যে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইআ