সুনামগঞ্জের জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে সিয়াম আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর (পূর্বপাড়া) গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের রুবেল মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু ইমন। এ সময় পরিবারের সবার অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায় সে। ইমনকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছত্তার বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/মাহি
আইটি ল্যাব সলিউশন্স লি.