প্রকাশিত: ২৩ জুলাই, ২০২২ ১১:৫৪ (শনিবার)
বন্যার্ত মানুষের সাহায্যে  ‘সেইভ সিলেট টুগেদার’

লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ পনেরোটি সংগঠনের সমন্বয়ে গঠিত 'সেইভ সিলেট টুগেদার' প্রজেক্টে ১০০ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) সংগৃহীত হয়েছে । শুক্রবার (২২ জুলাই) বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ‘সেইভ সিলেট টুগেদার’ প্রজেক্টের প্রধান উদ্যোক্তা ও চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল । প্রজেক্ট-সমন্বয়ক চ্যানেল এস এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পার্টনার সংগঠনের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকগণ বক্তব্য রাখেন । সকলেই চ্যানেল এস-এর এই সময়োপযোগী পদক্ষেপের ভুয়শী প্রশংসা করেন। 


উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেস ক্লাব ‘সেইভ সিলেট টুগেটার’ প্রজেক্টের সাথে যুক্ত হয়ে ৬ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা) সংগ্রহ করেছে । এই অর্থ দান করেছেন প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সদস্য, তাঁদের পরিবারের সদস্য ও আজীবন সদস্যগণ। সিলেটের বন্যার্ত মানুষের এই কঠিন বিপদে যারাই সাহায্যের হাত বাড়িয়ে এসেছেন সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা। সংগৃহীত অর্থে শীঘ্রই সিলেটে পুনর্বাসন কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/তামা/ইআ