প্রকাশিত: ২৪ জুলাই, ২০২২ ১৬:২৯ (শনিবার)
চুনারুঘাটে ১২৫ মেয়ে শিক্ষার্থী পেল বাইসাইকেল, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ১২৫ মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

 

রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল প্রদান করেন। 

 

সংক্ষিপ্ত বক্তব্যে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, কোন জনগোষ্ঠীকে অনগ্রসর রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র ও নৃতাত্তি¡ক জনগোষ্ঠির শিক্ষার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। এসময় তিনি প্রত্যাক শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২১-২০২২ অর্থবছরে তহবিল থেকে এসব বিতরণ করা হয়। পরে ৫০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেওয়া হয়। এতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

 

সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/মাহি