প্রকাশিত: ২৪ জুলাই, ২০২২ ১৯:৩৩ (শনিবার)

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদ এর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 


শনিবার (২৩ জুলাই) বাদ এশা  বার্ষিক সাধারণ সভার মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। 


নতুন কমিটির গঠনের পূর্বে সাধারণ সভায় বিগত বছরের আয় ব্যয় ও গঠনতন্ত্রের কিছু সংশোধনী পাশ করা হয়। বায়তুল আমান জামে মসজিদের উপদেষ্টা পরিষদের মাধ্যমে তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। 


নবগঠিত কমিটিতে সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আজমল বক্ত চৌধুরী সাদেক, সহ সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা মেহেদী হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোক্তাদির খান, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান খান মুক্তা। 


এছাড়া জিন্দাবাজারের প্রতিটি মার্কেট থেকে তাদের প্রতিনিধিকে কার্যকরী কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। 

 

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি / জেপি