দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক(অবসরপ্রাপ্ত) সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক নির্বাচিত সদস্য সৈয়দ এনায়েত হোসেন রোববার বাদ ফজর বার্ধক্য জনিত কারণে ওসমানীনগর উপজেলার বড় ঈশবপুরে গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি ওয়া রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির।
শোকবার্তায় বলেন, মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি প্রার্থনা করেন মহান আল্লাহ্ তাআলা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।
তাঁর নামাজে জানাজা রোববার বিকেল সাড়ে ৫ টায় তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.