সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, মরহুম স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ সিলেট জেলা শাখার ফ্রী মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) রাত ৯ টায় টুলটিকর (কুশিঘাট) হাজী মোহাম্মদ সফিক হাইস্কুলে ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ সিলেট জেলা শাখা কর্তৃক এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, কার্যনির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ (সিলেট ডিসি ট্রাফিক), সদস্য ও পরিচালক সিলেট চেম্বার অব কমার্স কাজী মোস্তাফিজুর রহমান, হাজী মোহাম্মদ সফিক হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাজী জুনেদ আহমদ, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আসাদ আহমদ, কাবুল আহমদ, জব্বার আহমদ পাপ্পু, আকবর কবির সায়েম, নুরু মিয়া, মো. সাজ্জাদ আহমদ, শাহেদ আহমদ, আফজাল হোসেন শাহান, সামাদ, আজিম আহমদ, জাবরুল আহমদ, সুয়েব আহমদ, লিটন আহমদ প্রমুখ।
প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আগামী ২৯ জুলাই অত্র হাইস্কুলে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ফ্রী মেডিকেল ক্যাম্পে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.