প্রকাশিত: ২৬ জুলাই, ২০২২ ১৭:০৫ (শনিবার)
ত্রুটিপুর্ণ পণ্য সরবরাহ, জরিমানা গুনল ‘দারাজ’

নষ্ট ও ত্রুটিপুর্ণ পণ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা গুনতে হল অনলাইন মার্কেট প্লেস ‘Daraz (দারাজ)’ কে।

 

মঙ্গলবার দুপুরে দীর্ঘ শুণাণী শেষে অভিযোগ প্রামন হওয়ায় দারাজকে ৪০ হাজার টাকা জরিমানা দেয়ার আদেশ প্রদান করেন হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

 

আদেশ প্রদানকালে ভোক্তভূগী ও অভিযোগকারী তারেক হাবিব ও অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন- দারাজ বাংলাদেশ লিমিটেড হবিগঞ্জের ইনচার্জ মাহবুব আলম।

হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, গত ১৭ জুন তারেক হাবিব নামে এক যুবক হবিগঞ্জ দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে একটি ‘Sqll mini dv camera’ অর্ডার করেন। ২১ জুলাই তিনি পন্যটি গ্রহন করেন। কিন্তুদারাজ বাংলাদেশ লিমিটেড থেকে একটি নষ্ট ও ত্রুটিপুর্ণ পণ্য সরবরাহ করা হয়। এরই প্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দেন তারেক হাবিব।

 

দেবানন্দ সিনহা জানান, আজ উভয় পক্ষের উপস্থিতিতে শুণাণী শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানের হবিগঞ্জের ইনচার্জ মাহবুব আলম নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দারাজকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

 

তিনি বলেন, আগামী ৫ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত প্রতিষ্ঠান এ জরিমানার টাকা পরিশোধ করবেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৮