সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে শাবি ক্যাম্পাসে যান তিনি। এসময় নিশারুল আরিফ সাংবাদিকদের বলেন, শাবি শিক্ষার্থী বুলবুল আহমেদ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গাজীকালুর টিলার পাশে দুষ্কৃতিকারী কর্তৃক ছুরিকাহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আমরা ঘটনাস্থন পরিদর্শন করেছি। গতকালও (সোমবার) পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, আমরা আশপাশের এলাকায় খবর নিয়েছি। আমরা জোর দিচ্ছি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ওপর। ঘটনাটি ছিনতাই হতে পারে আবার পূর্ব পরিকল্পিতও হতে পারে। আমরা এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত না। আমরা তদন্ত করছি। তদন্ত করে যারা জড়িত আছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এসময় ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সীমানা প্রাচীর সফলভাবে সম্পন্ন করতে পরেছি। এটা বিশ্ববিদ্যাল শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য। কারণ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তের বহিরাগতরা এসে বিভিন্ন কর্মকাণ্ড করে তাদেরকে প্রতিহত করার জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের যে সীমান প্রাচীর আছে তা পুরো সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা।
তিনি আরও বলেন, কিছু কিছু দুষ্কৃতকারী আছে- যারা বালির বস্তা দিয়ে দেয়ালরে উপর দিয়ে ভেতরে চলে আসে। এছাড়াও তারা মই লাগিয়ে রাখে এবং দেয়ালের নিচ দিয়ে সুড়ঙ্গ করে ঢুকে পড়ে। আমরা চেষ্টা করছি এগুলো প্রতিহত করার।
ভিসি বলেন, এভাবে ঢুকে দুষ্কৃতকারীরা আমাদের বনের গাছগুলো পুড়িয়ে ফেলেছে। আমরা এখন পুরোটাই কাটাতারের বেড়া দিবো। আমাদের একটি বড় প্রজেক্ট আছে- সিসি ক্যামেরা লাগানোর।
বুলবুল খুনের বিষয়ে ভিসি বলেন- পুলিশ প্রশাসনসহ অন্য এজেন্সির লোকেরা চেষ্টা করছে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসার। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে যেকোনো ধরনের সহযোগিতা আমরা করবো। বুলবুলের পরিবারের পাশে আমরা থাকবো।
সিলেটভিউ২৪ডটকম / নুমান / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.