প্রকাশিত: ২৬ জুলাই, ২০২২ ২১:২৭ (শনিবার)
সিলেট নগরীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আটক

সিলেটের নগরী থেকে ৬৫ হাজার ৫ শত মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে ভ্রমমাণ আদালত। আটককৃত জালের আনুমানিক মূল্য ৭ হাজার টাকা।

 

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে  নগরীর মহাজনপট্রি ও কুদ্রত উল্লাহ মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে ৩টি দোকান থেকে জাল আটক করা হয়।

 

জাতীয় মৎস্য সপ্তাহ—২০২২ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপ—পরিচালক মো. আনোয়ার হোসেন, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল  কালাম আজাদ, সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, সহকারী পরিচালক আল মিনান নূর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ প্রমুখ।

 

অবৈধ কারেন্ট জাল আটক করে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি