প্রকাশিত: ২৭ জুলাই, ২০২২ ১৩:২৩ (বুধবার)
গোয়াইনঘাটে বন্যা দূর্গতদের বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বুধবার (২৭ জুলাই) ত্রাণ বিতরণ করা হয়েছে।

উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবারের ১০০ জনকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে সহায়তার ধারাবাহিকতায় এ বন্যা দূর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/ইআ