সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা গোষ্ঠ বিহারী (৮৫) পরলোক গমন করেছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি উপজেলার মান্নারগাও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের মৃত গোপেন্দ্র তালুকদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা ও নাতি-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৭ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ও এসআই পান্না লাল দেবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাস্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গোষ্ঠ বিহারীর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২৯
আইটি ল্যাব সলিউশন্স লি.