সিলেটের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় ও কোচ শফি উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কোচ শফি উল্লাহ সিলেট নগরীর টিলাগড়স্থ ভাটাটিকর এলাকার মরহুম ওয়াছিদ উল্লাহর ছেলে।
মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা বৃহস্পতিবার আসরের নামাজের পর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.