প্রকাশিত: ২৯ জুলাই, ২০২২ ১২:২৮ (শনিবার)
শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ

দেশ ও সারা বিশ্বের সকল মুসলমানের রোগমুক্তি কামনা এবং বানভাসি সকল অসহায় মানুষের জন্য হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার  (২৮ জুলাই) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


দুআ ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, হজরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল­ী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান,  ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল মুকিত, তৌহিদ আহমেদ শিপার, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, কাজী আরিফ, লাক্কাতুড়া লাকড়ি ভাঙা টিলার খেদমতকারী মো. জয়নাল আবেদীন, সুনু মিয়া, মো. রিমন, শাহ এনাম। 


দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ ধনপুরী।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ