হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হেলাল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার ভোর রাতে সদর থানার এসআই সজিব আহমেদের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার যমুনাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের ছুরত আলীর পুত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, হেলাল মিয়ার বিরুদ্ধে ডাকাতি ছিনতাইয়ের এক ডজনেরও অধিক মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। সম্প্রতি বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েেেছ। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.