কোম্পানীগঞ্জের দয়ারবাজার ইসলামিয়া স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটিতে ভূষিমাল ও বিকাশের মাধ্যমে ব্যবসা করতেন সাইফুল ইসলাম।
বুধবার রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। এ দিন রাতে দোকান থেকে দুই লক্ষ ২৯ হাজার টাকা টাকা নিয়ে পালিয়েছে চোর চক্র। ঘটনাটি ওই দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ভুক্তভোগী সাইফুল ইসলাম খান এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, (২৮ জুলাই) আনুমানিক রাত ১২টা আমি দোকানের সাটার বন্ধ করে পাশেই মসজিদ মার্কেটের দো'তলায় আমার রুমে চলে যাই। সকাল সাড়ে ৭ টার দিকে এসে দেখি আমার দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ করে চোরেরা দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙ্গে নগদ দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা চুরি হয়ে গেছে। সেই ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পরেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন আমরা দেখতেছি আমাদের টিম কাজ করছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, দয়ারবাজারের চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে অফিসার গিয়েছিলেন। চোরদের সনাক্তের প্রক্রিয়া চলছে।
সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.