প্রকাশিত: ২৯ জুলাই, ২০২২ ২১:১৫ (শনিবার)
লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন ট্রেজারারের মায়ের মৃত‍্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের শোক

লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিকের মায়ের মৃত‍্যুতে শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।

 

শুক্রবার (২৯ জুলাই) বিকালে মৌলভীবাজার শহরে নিজ বাসভবনে পরলোক গমন করেন তিনি। তাঁর মৃত্যুতে লিভিং ইউনিভার্সিটি পরিবার গভীরভাবে শোকাহত।

 

এক শোকবার্তায় ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য  প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১