শান্তিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের কমিটির আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (৩০ জুলাই) বিকেলে শান্তিগঞ্জ বাজারে এক আলোচনা সভার মধ্যদিয়ে সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেনকে সভাপতি ও শ্যামল দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট শান্তিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউল হারুনুর রশিদ।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি চিনু চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ, আমজাদ পাশা, শরীফুল ইসলাম, আজির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাউল লাল শাহ, আবিদ উদ্দিন, রেদোয়ান খান, আজিজ রেজা, আনোয়ার রেজা, সাংগঠনিক সম্পাদক অধির বিশ্বাস, জয়নাল আবেদীন, আকিক মিয়া, বিপ্লব জালালী, অর্থ সম্পাদক শম্ভু চন্দ, সহ অর্থ সম্পাদক নিধু গোস্বামী, কোকিল দাশ, দপ্তর সম্পাদক ফারুক আহমদ, সহ দপ্তর সম্পাদক আব্বাস উদ্দাসী, আপ্তাব আলী, সাইদুর রহমান, প্রচার সম্পাদক প্রদীপ দাশ, সহ প্রচার সম্পাদক বুদ্ধদেব তালুকদার বাপ্পা, জিয়াউর রহমান, মনসুর আহমদ, আইন বিষয়ক সম্পাদক, সামিউল কবির, সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান, আব্দুল আউয়াল, ঝুনু রানী দাশ, মহিলা বিষয়ক সম্পাদক সাজিনা বেগম, রুকসানা আক্তার, মোছা. তাসলিমা আক্তারসহ আরও ২৬ জনকে সদস্য হিসেবে মনোনীত করে কমিটি অনুমোদন দেয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-২১
আইটি ল্যাব সলিউশন্স লি.