প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২ ১৯:২১ (মঙ্গলবার)
জৈন্তাপুর ডিবির হাওর সীমান্তে ৪৮ বিজিবি'র ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকায় বন্যা দূর্গত অসহায় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করতে ৪৮ বিজিবি সিলেট সেক্টর'র উদ্যােগে বিনামুল্য চিকিৎসা সেবা ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে।

 

রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধীনস্থ ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ঘিলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইন'র মাধ্যমে সীমান্তবর্তী এলাকার গরিব, অসহায় এবং দুঃস্থ ২ শত ৬৫ জন (পুরুষ-৯০ জন এবং মহিলা-১ শত ৭৫ জন) লোককে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

 

মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা ও রোগীদের বিভিন্ন সেবা প্রদান করেন বিজিবি সদর সেক্টর'র  মেডিক্যাল অফিসার মেজর তানভীর খান, ডা. ফাহমিদা জাহান চিকিৎসাপত্র বিভিন্ন রোগ বিষয়ে সেবা প্রদান করেন।

 

এসময় স্থানীয় ডিবির হাওর বিজিবি ক্যাম্পের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৭