বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।
সোমবার (১ আগস্ট) বিকালে এ তথ্য জানান শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকেও এ তথ্য জানা যায়।
খলিলুর জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন মো. নজরুল ইসলাম। এর আগে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ছিলেন। তিনি শাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক পদেও দায়িত্বপালন করেছেন।
নজরুল ইসলাম শাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শাহপরাণ হলের ২০৭ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলায়।
সিলেটভিউ২৪ডটকম/এনএম/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.