সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকার হোসনাবাদ থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক সিলেটের দক্ষিণ সুরমার শেখেরগাঁও এলাকার মৃত জাফর আলীর ছেলে আজফর আলী সুমন (৩০)। সে বর্তমান কাজলশাহস্থ বাসা নং-৭৫ (সামসুদ্দিনের বাসায়) বসবাস করে।
এসএমপি এয়ারপোর্ট থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ নগরীর হোসনাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে হোসনাবাদ এলাকার হেলাল উদ্দিনের ৬নং বাসার গেইটের সামনে থেকে সুমনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)এয়ারপোর্ট থানার মামলা নং- ৫(০৮) ২০২২ মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.