প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২২ ১৮:২০ (বুধবার)
সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে উত্তরা ক্লাব

সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে উত্তরা ক্লাব লিমিটেড। তারা বন্যার্তদের পুনর্বাসনের লক্ষে সেনাবাহিনীর কাছে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন।

গতকাল দুপুরে এ অনুদানের চেক তুলে দেয়া হয়।

সেনাবাহিনীর পক্ষে চেক গ্রহণ করেন ১৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক ও উত্তরা ক্লাব লিমিটেড এর পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ক্লাবের প্রেসিডেন্ট ফিরোজ আলম।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট ক্লাব প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমান, উত্তরা ক্লাবের ডাইরেক্টর এডমিন সফিকুল আলম, ডাইরেক্টর গোলাম মাওলা ও আতাউল কবির খান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি