প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২২ ১৭:৫৭ (শনিবার)
লিডিং ইউনিভার্সিটির নবীনবরণ ১৭ আগস্ট

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সামার-২০২২ সেমিস্টারের বিভিন্ন প্রোগ্রামে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীনবরণ (অরিয়েন্টেশন) আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। 


বুধবার (১৭ আগস্ট) নবীন শিক্ষার্থীদের নবীনবরণ শেষে ক্লাসও শুরু হবে বলে জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসাইন।


তিনি জানান- লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সভাপতিত্বে একাডেমিক রিভিউ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ আগস্ট নবীনবরণ ও ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 


সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি