প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২২ ১৪:১৫ (শনিবার)
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শাবিতে আনন্দ শোভাযাত্রা 

'বিশ্ব আদীবাসী দিবস' উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা করেছে আদিবাসী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টায় ক্যাম্পাসে আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন 'অ্যাসোসিয়শন অব ইন্ডিজিনাস স্টুডেন্টস'র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

শোভাযাত্রায় সংগঠনটির সাধারণ সম্পাদক সৌরভ সংলাপ চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, সহ- সাংগঠনিক সম্পাদক মিতালী সিনহা, সহ-অর্থ সম্পাদক প্রাতঃ দেওয়ান, সাংস্কৃতিক সম্পাদক প্রত্যয়ী চাকমা, সহ-সাংস্কৃতিক সম্পাদক উক্রইং মারমা, প্রচার সম্পাদক হোলি পাথাং বম, সহ- প্রচার সম্পাদক উসাইপ্রু মারমা ও দপ্তর সম্পাদক মিথুন চাকমাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সৌরব সংলাপ চাকমা বলেন, দিবসটি উপলক্ষে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল ৪ টায় আলোচনাসভা ও সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  সাংস্কৃতিক অনুষ্ঠানে শাবির আদিবাসী শিক্ষার্থীদের পরিবেশনা থাকবে। এছাড়া অতিথি শিল্পী হিসেবে থাকবেন মনিপুরি ঐতিহ্যবাহী নাচের টিম 'Paraamarshanam'।  একইসঙ্গে আদিবাসী ব্যান্ড 'Larey' ও  'Plung' যৌথ পরিবেশনাও থাকবে।

উল্লেখ্য, 'ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা' প্রতিপাদ্যে এ বছর দিবসটি পালিত হচ্ছে।' 


সিলেটভিউ২৪ডটকম/নোমি/ইআ