গোয়াইনঘাটের জাফলংয়ের বিশিষ্ট পাথর ব্যবসায়ী, নয়াবস্তি গ্রামের নাগরিক সমাজসেবী নিমার আলী নিমাই মিয়া ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
গত সোমবার ব্রেইন স্ট্রোক করলে প্রথমে সিলেটে ও পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি জাফলং নয়াবস্তি গ্রামের মৃত গণির মিয়ার ছেলে ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিনের ছোট ভাই।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ মাগরিব নয়াবস্তি গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে তাকে স্হানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নামাজে জানাজায় আলেম ওলামা, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, শ্রমিক, বিভিন্ন পেশাজীবি সংগঠনসহ অগণিত সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.