প্রকাশিত: ১২ আগস্ট, ২০২২ ১০:৫৬ (বৃহস্পতিবার)
জ্বালানী তেলের ‘অস্বাভাবিক’ মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ আজ

জ্বালানী তেলের ‘অস্বাভাবিক’ মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ শুক্রবার নগরীতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্ট থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।

 

এতে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইআ