কানাইঘাটে আল্লামা আব্দুল মালিক চৌধুরী (রহ.) শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় মানুষের কর্মসংস্থানের লক্ষ্য সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল গ্রীণ বাড কিন্ডার গার্টেনে আয়োজিত অনুষ্ঠানে ৫ জনকে সেলাই মেশিন ও ৫০ জনকে নগদ ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এলাকার মুরব্বী হাজী আহমদ হুসেইন চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টের সেক্রেটারী বাহার উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসমত উল্লাহ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস কানাইঘাটের কৃতি সন্তান মরহুম আল্লামা আব্দুল মালিক চৌধুরী (রহ.) এর সুযোগ্য সন্তান, লন্ডন দারুল উম্মাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসানাত চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক মুহাম্মদ আব্দুর রহীম, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, রুপালী ব্যাংক লালদিঘীরপার সিলেট শাখার প্রিন্সিপাল অফিসার ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসমত উল্লাহ বলেন, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস কানাইঘাটের কৃতি সন্তান মরহুম আল্লামা আব্দুল মালিক চৌধুরী (রহ.) ছিলেন একজন বিশিষ্ট আলেমে দ্বীন। ইসলামী পন্ডিত এ ব্যক্তিত্ব তাঁর জীবদ্দশায় ইসলামের একজন খাঁটি মুজাহিদ হিসেবে সারা জীবন কাজ করে গেছেন। দুনিয়াবী সকল লোভ লালসার উর্দ্ধে উঠে তিনি জীবন যাপন করেছেন। তিনি ছিলেন যেমন সহজ সরল ধর্মপরায়ন ব্যক্তি তেমনি নীতির ক্ষেত্রে ছিলেন আপোষহীন এক সাহসী তেজস্বী মানুষ। তাঁর স্মরণে শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট গঠন নিংসন্দেহে দুনিয়া ও আখিরাতে মুক্তি দিবে। এ ট্রাস্টের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা, মানুষদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ অসহায় মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটাতে সহায়ক ভূমিকা রাখবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসানাত চৌধুরী বলেন,আমার প্রিয় জনপদের উন্নতি অগ্রগতিকে এগিয়ে নিতে প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা এ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাস্টার আবু তাহির চৌধুরী, ইসলামী পাঠাগার ও জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি হাসনাত হোসেইন চৌধুরী, ঝিংগাবাড়ী ইউপি সদস্য রফিক আহমদ ও হুমায়ুন আহমদ, মাস্টার মকবুল হোসেইন চৌধুরী প্রমুখ।
অনুষ্টান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ও ট্রাস্টের চেয়ারম্যানের দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.