প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২ ১৫:৩২ (শনিবার)
জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের মৃত্যুতে সৈয়দ মাহবুব আলমের শোক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন এক সড়ক দুর্ঘটনা মৃত্যুবরণ করেছেন। তাঁর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে-এর সহ-সভাপতি, লেখক ও সাংবাদিক সৈয়দ মাহবুব আলম। 

এক শোক বার্তায় তিনি বলেন- আওলাদ হোসেন ছিলেন মানুষ গড়ার সুনিপুণ কারিগর। তাঁর মৃত্যুতে জালালপুর ডিগ্রি কলেজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

প্রবীন এই শিক্ষকের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে সৈয়দ মাহবুব আলম বলেন- আল্লাহ তায়ালা যেন আওলাদ হোসনকে বেহেস্তের সর্চোচ্চ স্থান দান করেন।

পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দ মাহবুব আলম। 


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর