প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২ ১৮:৪৭ (শনিবার)
কিশোরমেলা বাহরাইনের আয়োজনে ‘সামার ক্যাম্পিং-২০২২’ অনুষ্ঠিত

বাহরাইনের প্রবাসী বাংলাদেশী ছাত্রদের নিয়ে ‘সামার ক্যাম্পিং-২০২২’ এর আয়োজন করে কিশোরমেলা বাহরাইন। দিনব্যাপী এই আয়োজনে ছিল খেলাধুলা, সাঁতার প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা। দীর্ঘ দুই বছর পর এমন আয়োজনে ছাত্রদের মাঝে আনন্দ ছিল চোখে পড়ার মত।


শুক্রবার (১২ আগস্ট) স্থানীয় একটি রিসোর্ট-এ মোহাম্মদ মাহবুবের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ ক্যাম্পিং শুরু হয়।


এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। তামিম মেজবাহরের সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- আরকেপিটা ব্যাংকের সিইও মুইজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মিনিস্ট্রি অফ ওয়ার্ক্স বাহরাইনের প্রকৌশলী মহব্বত হোসেন বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম। 


এছাড়াও পরিচালকদের মধ্যে ছিলেন তোফায়েল রেজা, নুরুল ইসলাম, আশিকুর রহমান, সালেহ আহমেদ, যোবায়ের ভূঁইয়া, সুজন আহমেদ, জাকির হোসেন, মুরাদ, মুহাম্মদ ইউসুফ ও আশফাকুর রহমান।


আলোচনা সভা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/আশফাক/জেপি