প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২ ২১:৪১ (বুধবার)
স্ত্রীর পর ডেঙ্গুতে আক্রান্ত এমপি মিসবাহ

বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান (মিসবাহ) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরআগে তার স্ত্রীও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


রোববার (১৪ আগস্ট) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন- আমার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে সুস্থ হয়ে বাসায় এসেছে। এবার আমি নিজেই এখন ডেঙ্গুতে আক্রান্ত। 


স্ত্রীকে বৃহস্পতিবার বাসায় রেখে সুনামগঞ্জে এসেছেন উল্লেখ করে তিনি বলেন- আমার স্ত্রীকে বাসায় রেখে আমি সুনামগঞ্জে আসি। কিন্তু শনিবার রাত থেকে আমার প্রচণ্ড জ্বর অনুভব করি। সকালে রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। প্লাটিলেট ও কমেছে। শরীরে কষ্ট হচ্ছে। আজ বিকেলে ঢাকা যাচ্ছি ; সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি হব।


সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।


প্রসঙ্গত- ২০২১ সালের ১৯ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন এমপি মিসবাহ।


সিলেটভিউ২৪ডটকম/মুন্না