প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২২ ১৮:৩০ (শুক্রবার)
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দু:স্থদের মধ্যে ৪৮ বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিজিবি’র সদর দপ্তর ঢাকার নির্দেশনায় বিজিবি’র সিলেট সদর সেক্টর কর্তৃক ৪৮বিজিবি’র ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের আওতাধীন এলাকায় ২৫০টি গরীব ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের আয়োজনে ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন- বর্ডার গার্ড বাংলাদেশ এর সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান বিজিবিএম, পিএসসি, জি।

 

এসময় উপস্থিত ছিলেন- ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর বি এম সামিন মনোয়ার, ডিবির হাওড় ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম প্রমুখ।

 

এসময় অতিথিরা ২৫০টি গরীব ও দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

 

সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-২৬/জেপি