প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২২ ১৯:২৩ (বুধবার)
শোক দিবসে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের আলোচনা সভা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংদ সিলেট জেলা ইউনিট কমান্ডের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মুকিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার আহবায়ক মনোজ কপালী মিন্টুর পরিচলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা নাথু রাম বনিক।

 

উক্ত মাহফিলে দোয়ার পরিচালনা করেন জেলা সন্তান কমান্ড নেতা মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ছুরুকি।

 

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট শাখার সদস্য সচিব এম. এইচ বিশ্বাস পারভেজ, যুগ্ম আহবায়ক জাকারিয়া চৌধুরী জাকি, ডিপজল পাত্র প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৫