প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২২ ২১:০৯ (শনিবার)
জাতীয় শোক দিবসে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএম এইচআরডিসির সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএম মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট নগরের পূর্ব শাহীদগাস্থ ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ।


আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র কল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চলের সঞ্চালনায় ও আরটিএম এইচআরডিসি’র পরিচালক অধ্যক্ষ ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক এপ্লাইড হেলথ এন্ড নিউট্রেশন ডিপার্টমেন্টের প্রবীণ শিক্ষক ডা. মোহাম্মদ হোসাইন চৌধুরী বঙ্গবন্ধুর সাথে নিজ ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন।


আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির সিইসি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী, প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু ছায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, অপু দেব, জাহেদ আহমদ, মো. নিজাম উদ্দিন প্রমুখ।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, ইংরেজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজা, ফ্যাশন ডিজাইন ডিপাটম্যান্টের  বিভাগীয় প্রধান মুশিবা খানম সম, অধ্যক্ষ ফয়সাল আহমদ চৌধুরী, আদিবা সামিহা, এনামুল আসিফ লতিফী, অনামিকা বড়ুয়া, মো. আজিজুল হাসান নাঈম, রাসা ইফফাত হেলমি, মশিউর আহমেদ, নাজিয়া আহমেদ লিসা, রিফাতুল ইসলাম রিপন, মিজানুর রহমান, আহলে আদনান চৌধুরী, নাজিফা কাওসার সামী ও সাইফুল ইসলাম প্রমুখ।


অনুষ্ঠানে বক্তাগণ জাতির পিতা ও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্তকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আলোচনা ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. সাইফুল ইসলাম। গীতা পাঠ করেন অনুজ সরকার শুভ।


উল্লেখ্য- অনুষ্ঠানের পূর্বে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ও আরটিএম এইচআরডিসি’র পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি