জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের এক জরুরী সভা সোমবার বাদ মাগরিব ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদ এর পরিচালনায় অনুষ্টিত হয়।
সভায় দ্রুত সময়ে সিলেট জেলা যুবদলের সম্মেলন ও কাউন্সিল সম্পুর্ণ করার লক্ষে জেলা যুবদলের আহবায়ক কমিটির সকল সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহন করা হয়।
এ সময় সিলেট জেলা যুবদলের আহবায়ক বলেন, তৃনমূলের ভোটে শিগ্রই সিলেট জেলা যুবদলের কাউন্সিল সম্পন্ন হবে। সিলেট জেলা যুবদল ব্যতিক্রম ভাবে তৃনমূল জুড়ে উচ্চাস উদ্দিপনার মাধ্যমে আগামী মাসের প্রথম দিকে সম্মেলন ও কাউন্সিল সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন। কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে খুব শীগ্রই সকল প্রস্তুতি গ্রহণ করা হবে।
এসময় উপস্তিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সদস্য এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, আক্তার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, সাঈদ আহমদ, ময়নুল ইসলাম মঞ্জু, কবির উদ্দিন, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, অলিউর রহমান, জুনেদ আহমদ, মফিজুস সামাদ চৌধুরী মাহফুজ, জি এম বাপ্পি, রায়হান আহমদ, আলী আহমদ আলম, মকসুদল করিম নুহেল, মতিউর রহমান আফজল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.