প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২ ১০:৪৯ (মঙ্গলবার)
এমইউ বন্ধুসভার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্মরণে’ শীর্ষক দেয়ালিকা উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে একটি দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধুর স্মরণে’ শীর্ষক এই দেয়ালিকা উন্মোচন করা হয়।

দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, উপপরিচালক (জনসংযোগ) সুমনা আজিজ এবং সংগঠনের উপদেষ্টাজন।

অতিথিরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার ভূয়সী প্রশংসা করে বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা বরাবরের মত ভালো ভালো মৌলিক কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা কাজে লাগাতে পারছে নানান কাজে।

উল্লেখ্য, এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা তাদের লেখা প্রেরণ করে। তন্মধ্যে ক্রমবিহীন অলিদুর রহমান চৌধুরী এবং সংগীতি চক্রবর্তী পূজা-র লেখা সেরা হিসেবে বাছাই করা হয়েছে। শীঘ্রই তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে