আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম হয়েছে সৌভিক দাশ শায়ন।
সে সুনামগঞ্জের শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
প্রতিযোগিতা শেষে আজ বুধবার বিকেলে নগরের তেরোরতন এলাকায় তার হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, শায়নের বাবা সুব্রত কুমার দাশ প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা শিবানী রানী তালুকদার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি
আইটি ল্যাব সলিউশন্স লি.