প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২ ২২:৩০ (শনিবার)
যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে শোক দিবস পালন

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার আয়োজনে দোয়া, মিলাদ মাহফিল ও শোক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ই আগস্ট) আছরের নামাজের পর লন্ডনের ব্রিকলেনস্থ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 


পরবর্তীতে স্থানীয় একটি রেস্তোরায় যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত ফারাজী জয়ের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শহীদূল ইসলাম, স্বপন শিকদার, নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল কামাল জুয়েল, শাহ ফয়েজ, দপ্তর সম্পাদক ড্যানিয়েল আহমদ, প্রচার সম্পাদক আবুল ফয়েজ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিহাব হোসেইন জেবিন, সহ-সম্পাদক রুবেল ভুঁইয়া, মাসুম চৌধুরী, মারুফ খান মুন্না। 


এছাড়াও বক্তব্য রাখেন লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি সুমন আহমেদ,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ ও ছাত্রলীগ নেতা সিয়াম আহমদ। 


দোয়া ও মিলাদ মাহফিলে ১৫ই আগস্টে ঘাতকের গুলিতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেক বাঙ্গালীর জন্য দোয়া করা হয়।


শোক সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শ ও চেতনার নাম। বঙ্গবন্ধু ও বাংলাদেশ  মুদ্রার এপিঠ  ও ওপিঠ৷  বঙ্গবন্ধুর আদর্শ লালন করে নতুন প্রজন্ম। বঙ্গবন্ধুর আদর্শকে সবার মাঝে জাগ্রত করতে হবে এবং তার খুনি যারা এখনো দেশের বাহিরে অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া  হত্যাকাণ্ডের কুশীলবদের , ষড়যন্ত্রকারী ও পরিকল্পনাকে জাতির কাছে তুলে ধরার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সিলেটভিউ২৪ডটকম/এমকেএম/মুন্না